সবাই আসল মাছের ডিমের বড়া খেয়েছেন l কিন্তু নকল মাছের ডিমের বড়া খেয়েছেন কি ?
নকল মাছের ডিমের বড়া ও হয় l যার স্বাদ
আসল মাছের ডিমের বড়ার মতনই l
এটার রেসিপির বিবরণ কোথাও দেত্তয়া নেই l
এটা আমার ব্যক্তিগত এক্সপেরিমেন্ট l আমি
আমার ব্যক্তিগত আইডিয়া, বুদ্ধি, কৌশল সেয়ার করলাম l
নকল মাছের ডিমের বড়া -
উপকরণ :
সুজি - ১ কাপ,
ডিম - ৩ টে,
পেঁয়াজ কুচি - ৩ চামচ,
কাঁচা লংকা কুচি - ১ চা চামচ,
কর্নফ্লাওয়ার - ৩ চামচ,
নুন - স্বাদ মত,
হলুদ - ১/৩ চা চামচ,
বেকিং সোডা - ১/৪ চা চামচ,
তেল ভাজার জন্য,
প্রণালিঃ
একটি পাত্রে সুজি, ডিম, পেঁয়াজ কুচি, বেকিং সোডা,
কাঁচা লংকা কুচি, কর্নফ্লাওয়ার, স্বাদ মত নুন,
হলুদ দিয়ে ভাল করে মেশাতে হবে। মিশ্রণটি
একটু চটকে নিয়ে রেখে দিতে হবে ১/২ ঘণ্টা l
প্যানে তেল গরম করতে দিন।ফ্রাইং প্যানে তেল গরম হতে দিন। তেল এমন ভাবে দেবেন যাতে ডুবো তেল না হয় আবার একবারে কম তেল না হয় l
তেল গরম হয়ে আসলে মিশ্রণটি ফ্রাইং প্যানে
বড়ার আকারে দিয়ে দিন। বাদামী রং হয়ে আসলে উল্টিয়ে দিন l
দু দিক ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিন l
ভাজার পর খেয়ে দেখুন, খেয়ে মনে হবে একদম আসল মাছের ডিমের বড়া খেয়েছেন l
** মার্কেট/বাজার থেকে যদি মাছ
কেনার
মাছ বিক্রেতা মাছের তেল দিয়ে
দেন l তাহলে ফেলে না দিয়ে, ঐ মাছের তেল
সামান্য পরিমাণ মিশিয়ে দিন মিশ্রণটিতে l আরও ভাল স্বাদ আসবে l
** মাছের পটকা ফেলে না দিয়ে মিশ্রণটিতে
মিশিয়ে দিতে পারেন l
এই পেজ এর কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করবেন না বা অন্য কোথাও প্রকাশ করবেন না l








